POEM
বিচিত্র অপরিচয় ঃ সুমিত
সে তুমি কখনই আসোনি আমার কাছে,
প্রথম থেকেই তোমাকে হারিয়েছি আমি...
তবু,তোমাকে খুজিনি আগামির উচছল তরঙ্গে,
খুজিনি খোলা জানলার ছবিতে,
জানতে চাইনি কোন রঙ তুমি ভালোবাস
কোন রঙে তুমি বাস করো - কোন গান তুমি ভালোবাসো।
খুজিনি কোনো রাস্তায়ে,
খুজিনি কোনো আয়েনায়,
খুজিনি কোনো নিস্তব্দতায়............
তবে,নিস্তব্দতা যখন খান খান হয়ে যায়,
বিচিত্র অপরিচয় তৈরী করে গভীর বেদনা,
তারা বড় হয়ে ওঠে একে অপরের ছায়ায়,
হয়ে ওঠে সার্থক সঙ্গী।
[ ভাবানুবাদ রিলকে থেকে]


Post a Comment
0 Comments