Responsive Ad

কোথায় রহমৎ : সুমিত চট্টোপাধ্যায়













গলিপথ ধরে হাঁক দিত তারা,
দুপুরের পর দুপুর ডুবে যেত হাঁকে,
ঝোলা ভর্তি হাতি,ঘোড়া, আখড়োট,কিশমিশ,পেস্তা, বাদাম আরও কত কি………
আর তখনই মিনি প্রথম শুনেছিলো - শ্বশুরবাড়ির গল্প, 
নির্জন দুপুরের রোদে লুটোপুটি খেত আনন্দ।
রহমৎ এর স্পর্শে ছিল না কোন যতি চিহ্ন।
কিন্তু আজ দুপুরে সেই রোদ কই, রহমৎ তুমি আজ ঝোলা বন্দী,
মিনিদের সিলেবাসে আজ-ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ,
অবাক মিনিদের চিনতে হয়, ভালো কাকু – খারাপ কাকু
হায়! ব্যস্ত বাবা, ব্যস্ত মা, পাঁচতারা স্কুল ও ‘হায়-না’ কাকু।
শোন রহমৎ, থেকো না আর এই বিদেশে,
কি হবে তোমার এই দেশে থেকে,
টিভির পর্দায়ে, রোজ সন্ধ্যায়ে, বিক্রি হবে তোমার স্পর্শ ,
যাও রহমৎ, তোমার মিনি বসে আছে আজও
তার ধূসর হস্তলিপিতেও ‘স্পর্শে’–র ভয়।
সত্যি রহমৎ, তুমি বেঁচে গেছো, তুমি বেঁচে আছো

Post a Comment

0 Comments